নদীয়ার শান্তিপুরে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও বিসর্জন ঘাট অপরিষ্কার

 

মলয় দে নদীয়া :- সমগ্র বাংলার মধ্যে ধর্মপ্রাণ নদীয়ার অন্যতম প্রাণকেন্দ্র শান্তিপুর যেখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। বিপদজনক অবস্থার কারণে গঙ্গা ঘাটে বিসর্জন নিষিদ্ধ করে শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে তৈরি করা গ্রীন সিটি প্রকল্পের অন্তর্ভুক্ত মতিগঞ্জঘাট, বড়বাজার ঘাট, এবং গুপ্তিপাড়া ঘাটে জলাশয় বিসর্জনের ব্যবস্থা রয়েছে গোটা শান্তিপুর জুড়ে। বিগত দুর্গা পুজোর পর ঠিক ঠাক পরিস্কার হলেও, কালী পূজার পর থেকে অপরিষ্কার লক্ষ্য করা যায়, এরপরে রাসের বিভিন্ন প্রতিমা বিসর্জনের পর জঞ্জালের স্তূপে পরিণত হয় বিসর্জন ঘাট। এসময় জল কম থাকার কারণে তা আরো দৃষ্টিকটু হয়। এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার সহকারি পৌর প্রশাসক শুভজিৎ দে জানান, প্রচুর পরিমাণে জনসমাগমের ফলে শহরের বিভিন্ন রাস্তা এবং বিসর্জন ঘাট পরিষ্কার করতে দেরি হচ্ছে, তবে আগামী দু এক দিনের মধ্যে নিশ্চিত ভাবে পরিষ্কার করার ব্যবস্থা করছি।