মলয় দে নদীয়া :-
লক্ষীদেবী নিজে ঘুরে লাইন ঠিক করছেন কোথাও বা ফরম জমা নিচ্ছেন নিজের হাতে এ ধরনের বিভিন্ন চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তবে আজ নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ অঞ্চলের বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার অনুষ্ঠানে হঠাৎই দেখা মিললো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে । প্রকল্প রূপায়নের বিষয়ে কোন অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে একান্ত আলাপচারিতায় লক্ষ্মী দেবীর সাথে। কখনো বা পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের সাথে কথোপকথন। শান্তিপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যরা গ্রাম পঞ্চায়েতের অন্য সদস্যরা নিজেদের সেলফি ক্যামেরায় বন্দি করছেন এই বিরল দৃশ্য! তবে মুখ্যমন্ত্রীর লক্ষীর সাথে নিবিড় সম্পর্ক থাকলেও সরস্বতীর সাথে কতটুকু! সে প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনেই!
উত্তর দিতে পারবেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে।
এখানে যে মুখ্যমন্ত্রী ঘোরাফেরা করছেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপক হিসেবে সুসজ্জিত হয়েছে জানালেন প্রধান উৎপল বসাক ,তিনি বলেন এত মানুষের পরিষেবা একসাথে দিতে দেরি তো একটু হচ্ছেই, তাই ঘরের লক্ষীদের একঘেয়েমি কাটাতে, তাদের মনোরঞ্জনের জন্য এ ব্যবস্থা।

