মলয় দে নদীয়া:- শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার ব্যক্তি শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম উৎপল চক্রবর্তী ওরফে বাপি। তার বাড়ি বড় বালিডাঙ্গা হিন্দু পাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক সকাল ন’টা নাগাদ চাপড়া থানার বড় বালিডাঙ্গা এলাকায়। গ্রেপ্তার করছে চাপড়া থানার পুলিশ ধৃতের নাম উৎপল চক্রবর্তী (বাপি ঠাকুর) ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে

