নদীয়ার কল্যাণী থানার অধীনে গয়েশপুরে আজ একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করে রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাস বলেন, পরবর্তী সময়ে এই ফাঁড়িটি থানায় রূপান্তরিত করার পর কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসের ভিতর একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। গয়েশপুরে নতুন ফাঁড়ি হওয়ায় বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।

