নদিয়ার করিমপুরে প্রেক্ষাগৃহে ফলক চুরির ঘটনায় থানা ঘেরাও

 

মলয় দে, নদিয়া:- নদিয়ার করিমপুরে প্রেক্ষাগৃহে শিলান্যাসের ফলক চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল করিমপুর থানা ঘেরাও করে তৃনমূলের কর্মী-সমর্থকরা। সম্প্রীতি গত মঙ্গলবার করিমপুরে নতুন প্রেক্ষাগৃহের যে ফলকটির উদ্বোধন হয়েছিল সেটি কে বা কারা সেদিনই খুলে নিয়ে যায়। তোলপাড় শুরু হয় তারপরেই। এর ফলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হলেও শেষ পর্যন্ত ওই ফলকটিরই আবরণ উন্মোচন করা হয়। কিন্তু ওইদিনই বিকেলের পরে হঠাৎ উন্মোচন করা ফলকটি উধাও হয়ে যায়। এরপরেই পূর্ত দপ্তরের আধিকারিকরা থানায় অভিযোগ দায়ের করেন। এদিন এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক থানার সামনে এসে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে সেখানে তৃণমূলের কোন দলীয় পতাকা ব্যবহার করা হয়নি। তবে এ বিষয়ে তৃণমূলের বিক্ষোভকারীরা বলেন, আইসির সঙ্গে কথা হয়েছে তিনি অতি দ্রুত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করবে বলে জানান।
যদিও গোটা ঘটনায় দলীয় অন্তর্কলহ বলে অনুমান করছে রাজনৈতিক মহল, 77 নম্বর করিমপুর বিধানসভার সিংহভাগ অংশ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়া সত্ত্বেও সেখানকার সংসদ আবু তাহের খানের নামের ফলকের বদলে কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্র এর নাম দেখা গিয়েছিলো, সেই কারণেই কিনা তা খতিয়ে দেখছে পুলিশ