তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান বিক্ষোভ আজ ৬ দিনের পরল। বিজেপি র রাজ্য দপ্তরের সামনে গত 6 দিন ধরে অবস্থানে বসে আছেন দিবারাত্র খালসা শিক সম্প্রদায়ের মানুষজন। একটাই দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারী কে ক্ষমা চাইতে হবে। শিক সম্প্রদায়ের মানুষকে খালিষ্ঠানি বলার জন্য। 6তম দিনে আজ অবস্থান বিক্ষোভ মঞ্চে আসেন চন্দ্রচূড় গোস্বামী হিন্দু মহাসভা দলের পক্ষ থেকে, আবারো আরো একটি রাজনৈতিক দল আসেন কংগ্রেসের আই এন টি ইউ সি দলের প্রমথ পান্ডে , সহ বেশ কিছু রাজনৈতিক কর্মী প্রত্যেকেরই এক দাবি শুভেন্দু অধিকারী কে ক্ষমা চাইতে হবে। প্রত্যাহার করতে হবে খালিস্থানি শব্দ।

