ট্রেনের ধাক্কায় এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলো নবদ্বীপ জিআরপি

 

মলয় দে, নদিয়া:- ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় নদিয়ার কালিনগর এবং নবদ্বীপ স্টেশনের মাঝামাঝি সকাল ১১ টা নাগাদ লাইন পারাপার করার সময় কাটোয়া ব্যান্ডেল লোকালে এক যুবক গুরুতরভাবে আহত হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ রেলওয়ে পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের কর্মীরা। পুলিশ সূত্রে জানা যায়, আহত যুবকের নাম গৌড় সরকার, বয়স ২৭, বাড়ি নবদ্বীপ থানার অন্তর্গত কালিনগর স্টেশন সংলগ্ন ঠাকুরপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মাছের জাল ফেলে আসার সময় কোনো অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় আহত হয় সে। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি নবদ্বীপ আরপিএফ এবং সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেহটিকে সেখান থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দেহটিকে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তার শারীরিক পরিস্থিতি নিয়ে, যথেষ্ট উদ্বিগ্ন পরিবার এবং এলাকাবাসী।