জেলায় ডি আর ডি সি 16500 লক্ষ্যমাত্রা নিয়ে মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠনে তৎপর

 

মলয় দে নদীয়া:- সারা ভারত জুড়ে এন আর এল এম নামে পরিচিত থাকলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া নাম আনন্দধারা‌। সেই প্রজেক্টের মতো, এডিটিসি, নাবার্ড, সমবায় নিয়ন্ত্রাধীন সেল্ফ হেল্প গ্রুপ এর মাধ্যমে দলগতভাবে, পশুপাখি প্রতিপালন, কৃষিজ ফসল বিপণন, নানা উপায়ে আর্থিক ভাবে স্বাবলম্বী করার সরকারি বিধিব্যবস্থার ফলে উপকৃত অনেক বেকার যুবক যুবতী। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যর কাঁধ থেকে খরচের বোঝা নামাতে এগিয়ে এসেছেন গৃহবধূরাও। দীর্ঘ লকডাউনে সমস্ত ব্যবসার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলা গোষ্ঠীগুলিও। তবে তাদের উৎপাদিত খাদ্য খাবার, তৈরি করা স্কুল উনিফর্ম বিপণনের ব্যবস্থাও করেছে সরকার। এভাবেই বাংলার ঘরে ঘরে এগিয়ে চলেছে মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলি।
চলতি 2021 বাইশে আনন্দধারা প্রজেক্টে নতুন 16500 দল গঠনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ডিআরডিসি। সকল মহিলাকে গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা মূল উদ্দেশ্য। নদীয়া শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়িতে সেইরকমই প্রশিক্ষণ দিতে আসা একটি নতুন দল গঠনের কর্মশালায় হাজির হয়েছিলাম আমরা। প্রশিক্ষিকা এ বিষয়ে কী বলছেন তা শুনে নেব….