মলয় দে নদীয়া:- জেলাজুড়ে জ্বরের প্রকোপ অব্যাহত! নদীয়ার রানাঘাট স্টেট জেনারেল হাসপাতালে শিশু ভর্তি বেড়ে হলো 74, গত 24 ঘন্টায় 21 জন শিশু ভর্তি হয়েছে বলেই জানান হাসপাতাল সুপারেন্টেন্ড ডক্টর শ্যামল কুমার পোড়ে, তিনি বলেন এই সময়ে প্রতিবছরই শিশুদের অসুস্থতা বেশি লক্ষ্য করা যায় তবুও গত বছরের তুলনায় এ বছরের শিশু ভর্তির সংখ্যাটা বেশি। একদিকে যেমন সিজনাল ভাইরাল ফিভার অন্যদিকে ব্যাকটেরিয়াল ফিভার নিয়ে ভর্তি হচ্ছেন অসুস্থ শিশুরা। অসুস্থ শিশুর সংখ্যা বাড়ার কারণে একই বেডে দুটি শিশু কখনোবা পরিস্থিতি অনুযায়ী মাটিতে বিছানা করতেও বাধ্য হচ্ছি আমরা । চিকিৎসার শুরুতেই করোনা, ম্যালেরিয়া ,ডেঙ্গু, রুটিং ব্লাড পরীক্ষা করে নেওয়া হচ্ছে । শিশু বিভাগে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, তবে কোন শিশুকেই এখান থেকে অন্যত্র স্থানান্তর করেন করতে হয়নি এখনো পর্যন্ত

