জাতীয় সেবা প্রকল্প দিবসে বৃক্ষ পরিচর্যায় বিদ্যালয়ের পড়ুয়ারা

 

মলয় দে,নদীয়া: আজ এনএসএস বা জাতীয় সেবা প্রকল্প দিবস। প্রতি বছর এই দিনটি বিদ্যালয়গুলিতে যেখানে এনএসএস এর ইউনিট রয়েছে সেখানে ঘটা করে পালিত হয়।করোনাকালীন পরিস্থিতিতে প্রায় দুই বছর বিদ্যালয় বন্ধ রয়েছে। এই দিনেই অভিনব উদ্যোগ গ্রহণ করল ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের ছাত্ররা। বিদ্যালয়ের বাইরে লাগানো রয়েছে বিভিন্ন রকমের গাছ । সেই গাছ পরিচর্যার মাধ্যমে পালিত হল জাতীয় সেবা প্রকল্প দিবস। এনএসএ ইউনিট ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের সদস্য দেবজিৎ নাথ জানায় “করোনার জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে কিন্তু আজ জাতীয় সেবা প্রকল্প দিবস তাই বিদ্যালয়ের বাইরে যে গাছগুলি লাগানো হয়েছিল সেই গাছগুলির চরিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম”।
বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ রায় জানান “প্রতিবছর এই দিনে বিভিন্ন রকম সমাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। কারোনা কালীন পরিস্থিতিতে বর্তমানে বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ তবুও কয়েকজন সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই কাজটি করলো ওদের অভিনন্দন জানাই”।