জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি শান্তিপুরে উপনির্বাচন প্রচারে এসে জানালেন জোট ভেঙেছে বিমান বসু, তৃণমূল বিজেপির মতন সরকারি টাকাতে নয় কর্মীদের আবেগ ভালোবাসা দিয়েই হবে জয়,

 

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুরের মানুষ কংগ্রেসকে ভালোবাসেন, এই বিশ্বাসের ওপর ভর করেই অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য কংগ্রেস প্রার্থী রাজু পালকে নিয়ে আজ শান্তিপুর শহরজুড়ে প্রচার অভিযানে নেমেছেন জেলা কংগ্রেসের সভাপতি অসীম কুমার সাহা। সঙ্গে রয়েছেন গত বিধানসভা নির্বাচনের কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সিলভি সাহা ও অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। তারকা নেতা দিয়ে জনসভা নয়, লোকজন নিয়ে প্রচার এর ক্ষমতাও তেমন নেই, ব্যানার ফেস্টুনের জাঁকজমক বিশেষ কিছু নেই, রয়েছে শুধু আত্মবিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তি করেই কংগ্রেস শান্তিপুরে জয়ী হবে বলে দাবি করেছেন অসীম কুমার সাহা। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন,’ সিপিএমের সঙ্গে আমরা এখনো পর্যন্ত জোটধর্ম অন্য জায়গায় মেনে চললেও শান্তিপুরে সিপিএম জোট ভেঙে দিয়েছে। কিন্তু তবুও কংগ্রেস লড়াইয়ের ময়দানে রয়েছে।’ শান্তিপুর স্টেশন থেকে প্রচার শুরু করে শহর এবং গ্রামাঞ্চলেও প্রচার অভিযান চালানোর কর্মসূচি দিযছেন অসীম কুমার সাহা এবং কংগ্রেস নেতৃবৃন্দ।