চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার থানার মাদিয়া ঘাট এলাকায়

মালদা:চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার থানার মাদিয়া ঘাট এলাকায়। গণধোলাইয়ে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আহত দুই যুবকের নাম শেখ জনি ও শেখ আশরাফুল। জানা গেছে, মিল্কির বাসিন্দা ওই দুই যুবক রবিবার রাতে মাদিয়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকলে তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা। অভিযোগ, এরপর শুরু হয় গণধোলাই । মিলকি ফাঁড়ির পুলিশ খবর পেয়ে দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।