জলপাইগুড়ি সায়ন সেন :: গতবছর করোনার কারণে প্রদীপ ব্যবসায়ীদের এক বিশাল ক্ষতি হয়েছে কিন্তু এবছর নানা রঙের বিভিন্ন ধরনের প্রদীপ এরপর পসরা সাজিয়ে বসেছেন প্রদীপ ব্যবসায়ীরা। এবার তারা আশাবাদী আগের বার যেমন তাদের লোকসান হয়েছিল হয়তো এবার তা হবে না একটু হলেও লাভের মুখ দেখবেন তারা অনাহারে থাকতে হবে না তাদের হাতে গোনা কয়েক দিন বাকি দীপাবলীর দীপাবলিতে প্রত্যেক বাড়িতে প্রয়োজন প্রদীপ সেই কারণে বিভিন্ন সুন্দর প্রদীপ সাজিয়ে বসেছেন প্রদীপ ব্যবসায়ীরা। এক টাকা থেকে হাজার টাকা সকল দামের প্রদীপ কিন্তু রয়েছে তাদের কাছে বিভিন্ন দামের বিভিন্ন সুন্দর প্রদীপ নিয়ে তারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

