কৃষ্ণনগর মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

মলয় দে নদিয়া :- কৃষ্ণনগর মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ অর্থাৎ ১ লা ডিসেম্বর ২০২১ সকাল দশটায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য রোড শো ,, উক্ত রোড শো তে উপস্থিত ছিল শান্তিপুরের বর্ণাঢ্য ক্লাব ব্যান্ড সাফল্য ঐক্যতান , ধমসা মাদল সহ আদিবাসী নৃত্য , বাউল গানের বিশেষ নৃত্য , এছাড়াও বিদ্যালয় পরিচালন কমিটির উদ্যোগে বহাল ছিল সমাজ সচেতন মূলক বিভিন্ন ধরনের বার্তা , উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস , বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি , সম্পাদক , এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকা ও শিক্ষা কর্মী বৃন্দ । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানালেন সারা দিন ধরেই অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষিকা ও সমস্ত শ্রেণীর ছাত্রীদের নেতৃত্বে । এছাড়া তিনি আরো জানালেন বহু দিন পরে সবাই এক জায়গায় এসে তারা অত্যন্ত আনন্দিত ।