জলপাইগুড়ি সায়ন সেন:: কিস্তির জমানো টাকা চুরি করে পালালো চোরের দল।আলিমা খাতুন ছোট্ট পান দোকান করে সংসার চালান জলপাইগুড়ি শহরের কামার পাড়ার বাসিন্দা। তিনি অতি কষ্টে কিস্তির জমানো টাকা জমিয়ে রেখেছিলেন তার দোকানে।সেই টাকা চুরি করে পালালো চোরের দল
ফের চুরির ঘটনা ঘটলো শহর জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র কামারপাড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসিন্দারা জানান দুটো টোটো চার্জার এবং একটি ছোট স্টেশনারি দোকানের নগদ ২৫০০/- টাকা সহ ,দোকানে কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাসিন্দারা আরো অভিযোগ করেন এলাকায় নেশার আঁতুড়ঘর তৈরি হয়েছে। নেশা করেই এসব কাজকর্ম করে কিছু যুবক পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা। কোতয়ালী থানার দ্বারস্থ এলাকার বাসিন্দারা

