করণা আবহে মাথায় হাত বিশ্বকর্মা মূর্তি নির্মাতাদের

জলপাইগুড়ি সায়ন সেন :: আর দুদিন পরেই বিশ্বকর্মা পুজো প্রতিবার জাকজমকের সাথে পালিত হয় জলপাইগুড়ি শহরে বিশ্বকর্মা পুজো কিন্তু করণা আবহে গত বছর থেকে ছোটর মধ্যে সমস্ত পুজো সারার চেষ্টা করছে সমস্ত ব্যবসায়ী সমিতি। এর ফলে বিশ্বকর্মা প্রতিমা তৈরি এক বিশাল ভাটার সৃষ্টি হয়েছে এ বিষয়ে মূর্তি নির্মাতা জানিয়েছেন প্রতিবছর জাকজমকের সাথে বিশ্বকর্মা পুজো হয় এর ফলে তারা না জেনে যত পারে তত মূর্তি তৈরি করে এবং সবকটি মূর্তি বিক্রি হয়ে যায় কিন্তু কয়েক বছর থেকে হাতেগোনা ৮, ৯ টি মূর্তি তৈরি করছে তারা যদি মূর্তি বিক্রী না হয় সেই ভয় পুজোর হাতে গোনা আর দুই দিন বাকি কিন্তু তাতেও লাভের মুখ দেখছে না বিশ্বকর্মা মূর্তি নির্মাতারা। এ বিষয়ে রঞ্জিত পাল জানিয়েছে তারা প্রতি বছর প্রচুর মূর্তি তৈরি করে কিন্তু এবছর হাতেগোনা কয়েকটি মূর্তি এভাবে চলতে থাকলে তাদের পরিবার নিয়ে পথে বসতে হবে এ বিষয়ে তিনি আরো জানান দুর্গা প্রতিমার তেমন চাহিদা নেই সব ছোট প্রতিমা যেগুলোতে বেশি লাভ হয় না ফলে বিশাল সমস্যা হচ্ছে তাদের।