ইলেকট্রিক চুল্লি খারাপ থাকায় হয়রানির মুখে পড়তে হচ্ছে মৃত ব্যক্তির আত্মীয়-পরিজনদের

জলপাইগুড়ি সায়ন সেন :: মাসকালাইবারি মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি। এর ফলে প্রতিনিয়ত হয়রানির মুখে পড়তে হচ্ছে মৃত ব্যক্তির আত্মীয়-পরিজনদের। অনেকাংশে দাবি তারা অনেকক্ষণ ধরে বসে আছেন মৃত ব্যক্তির দাহ জন্য কিন্তু ইলেকট্রিক চুল্লি খারাপ থাকায় তাদের ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকতে হচ্ছে কারণ ইলেকট্রিক চুল্লি খারাপ থাকায় তাদেরকে কাঠের যে চুল্লি সেখানে দাহ করতে হচ্ছে ফলে পুজোর সময় নষ্ট হচ্ছে, যেখানে ইলেকট্রিক চুল্লিতে কিছু ঘণ্টার মধ্যেই সমস্ত মৃতদেহ দাহ করে দেওয়া সম্ভব সেখানে প্রচুর সময় ব্যাহত করে কাঠের চুল্লীতে মৃতদেহ দাহ করতে হচ্ছে। এ বিষয়ে বিবেক সাহা জানান তারা জানত যে ইলেকট্রিক চুল্লি ঠিক আছে কিন্তু শ্মশানে এসে দেখেন লাইন দিয়ে অনেক কয়টি শবদেহ পড়ে আছে এবং ইলেকট্রিক চুল্লি খারাপ কাঠের চুল্লীতে দাহ করতে হবে একদিকে যেমন তাদের প্রচুর টাকা খরচ হয়ে গেছে এবং অপরদিকে প্রচুর সময় নষ্ট হয়েছে।