চাঁচল;১৩ সেপ্টেম্বর,: আবারও ছাত্র সংঘর্ষে শিরোনামে উঠেএলো মালদহের চাঁচল কলেজের নাম।ভর্তি প্রক্রিয়া চলাকালীন ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ। ঘটনায় এক ছাত্র পরিষদ কর্মীকে বেধড়ক মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাবু সরকার। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা চাঁচল কলেজ চত্বরে। পরিস্থিতি সামাল দিতে মতায়ন পুলিশ।
জানা গিয়েছে, চাঁচল কলেজের শুরু হয়েছে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। এদিন চাঁচল কলেজে দ্বিতীয়বর্ষের ছাত্র তথা ছাত্র পরিষদের সদস্য আমির সোহেল তার ভাইকে কলেজে দেখাতে নিয়ে আসে দুই সদস্য তাদেরকে ডেকে নিয়ে যায় তারপর কলেজ গ্রাউন্ড এর বেধড়ক মারধর করা হয় এমনকি চেয়ার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনার পর আহত ছাত্র পরিষদের সদস্য কে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়। গোটা ঘটনার লিখিত অভিযোগ চাঁচল থানার দায়ের করবেন বলে জানিয়েছেন ছাত্র পরিষদ নেতা।

