আজ ১২ ই রবিউল আউয়াল , মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আজকের এই দিনটি সকল ঈদের সেরা ঈদ , ঈদ-এ মিলাদুন্নবী । কথিত আছে আজকের এই দিনে রসূলুউল্লাহ সল্লেহ সালাম এর পৃথিবীতে আগমন হয়েছিল। তাই এইদিন টিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ উৎসব এর আমেজে উদযাপন করেন। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার পাকাদরগাহ মাদ্রাসা কমিটি ও মাজার কমিটি ও আজকের এই দিনটিকে যথার্থ মর্যাদা দিয়ে উদযাপন করেন । পাকাদরগাহ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আমরা প্রতিবছর এই দিনে অনেক মানুষ নিয়ে জৌলুস করে উদযাপন করি কিনতু এই বছর করোনা মহামারীর কারণে প্রশাসনের নির্দেশে মেনে কিছু সংখ্যক মানুষ ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে এক সভার মাধ্যমে আজকের এই দিনটি পালন করা হচ্ছে।

