অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রাক্টর চালক

রাহুল মন্ডল ,মালদা ঃ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রাক্টর চালক । ঘটনাটি ঘটে বুধবার দুপুরে ভুতনি সেতুর উপর । মোটরসাইকেল কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং এর উপরে উঠে যায় ট্রাক্টর একটা অংশ ।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ভুতনি সেতুতে জুড়ে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভূতনি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার কবলে পড়া ট্রাক্টর উদ্ধার করে যানজটমুক্ত করে ভুতনি সেতু থেকে পুলিশ । পাশাপাশি ট্রাক্টর টিকে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনায় ব্রীজের রেলিং এর সামান্য ক্ষতি হয় বলে জানা গেছে।