হুইসেল বাজিয়ে বিশ্ব রেকর্ড করল জলপাইগুড়ি র কলেজ পড়ূয়া

জলপাইগুড়ি সায়ন সেন :: হুইসেল বাজিয়ে বিশ্ব রেকর্ড করল জলপাইগুড়ি র কলেজ পড়ূয়া।ভারতবর্ষের জাতীয় সঙ্গীত অতি দ্রুততার সাথে মাত্র ৩৯ সেকেন্ডে হুইসেল বাজিয়ে ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন জলপাইগুড়ির পল্লব গোস্বামী । এ ছাড়া সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস , এশিয়া বুক অফ রেকর্ডস এ মাত্র 5 মিনিটে ৩৫ টি গান গেয়ে নিজের নাম তুলতে সক্ষম হয়েছে পল্লব । পল্লব জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্র , ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছেন । জলপাইগুড়ির স্বনামধন্য স্কুল ফনীন্দ্রদেব ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং জলপাইগুড়ি জেলা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন পল্লব । ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি শখ ছিল তার , চেয়েছিলেন নিজের জেলার নাম , দেশের নাম উজ্জ্বল করতে । পল্লব বলেন অতিমারী কোভিড পরিস্থিতিতে প্রায় দুই বছর কলেজ বন্ধ থাকার সময় বাড়িতে বসেই এই প্রয়াস চালিয়ে গিয়েছেন । , গত সেপটেম্বর মাসে তাকে জানানো হয় তিনি বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলতে সক্ষম হয়েছেন
পল্লব ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড , হাই রেঞ্জ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড , ম্যাজিক বুক অফ রেকর্ডস , ইন্ডিয়া বুক অফ রেকর্ডস , এশিয়া বুক অফ রেকর্ডস এ নিজের নাম তুলতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে পল্লব কে কলকাতায় ইন্দো – বাংলা (রাষ্ট্র প্রেরণা আ্যাওয়ার্ড )এর জন্য ডাকা হয়েছে , যেখানে বাংলার সনামধন্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন… পল্লব বলেন নিজের জেলার নাম , দেশের নাম উজ্জ্বল করতে পেরে তিনি খুব খুশি এবং বর্তমানে গিনিস বুক অফ রেকর্ডস এ নিজের নাম তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি । তিনি আরো বলেন তার এই সাফল্যের পেছনে তার মা বাবার অবদান সবচেয়ে বেশি , তারা সবসময় তাকে উৎসাহ দিয়ে এসেছেন । পল্লবের বাবা প্রণব বাবু মাথাভাঙ্গার পারডুবির কৃষি ফার্মের এগ্রিকালচার এক্সটেনশন অফিসার পদে কর্মরত এবং মা শর্মিলা গোস্বামী গৃহবধূ ।