হজ যাত্রী সেজে মৌলভী পরিচয় দিয়ে কল্যাণী ঘোড়াগাছার এক গৃহস্ত বাড়ি থেকে ৭০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গহনা লুট

 

নদীয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছা এলাকার হাতিম আলীর বাড়িতে হজে যাওয়ার নাম করে মঙ্গলবার দুপুরে মৌলভী সেজে আসে দুই ব্যক্তি। অভিযোগ মৌলভী পরিচয় দিয়ে ওই দুই ব্যক্তি হজে যাওয়ার নাম করে হাতিম আলিফ থেকে ৫০০ টাকা চায়। হাতিম আলি ৫০০ টাকা ওই দুই ব্যক্তিকে হজে যাওয়ার উদ্দেশ্যে দিলে ওই দুই ব্যক্তি হাতেম আলীকে ওই টাকা ফেরত দিয়ে বলে তুই খুব ভালো মনের মানুষ, তোর মন পরীক্ষা করছিলাম। এরপর তাকে এক গ্লাস জল আনতে বলে। জল আনলে সেই জলে মাদকদ্রব্য মিলিয়ে খাইয়ে দেওয়ার পর, ওই বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা এবং লক্ষাধিক টাকার সোনার গহনা লুট করে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। এরপরে খোঁজাখুঁজি শুরু হলে ২ দুষ্কৃতীকে না পেয়ে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন হাতিম আলি।।