মলয় দে নদীয়া:- স্বাস্থ্যকর্মীদের পুরস্কার প্রদানের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। উল্লেখ্য গত তিনদিন ধরে শান্তিপুর ব্লকের দশটি জিপিতে চলছে মেগা ভ্যাক্সিনেশন কর্মসূচি। সে মতই প্রত্যেকটি জিপির যারা দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মী রয়েছে ভ্যাকসিন পরিষেবা অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের পুরস্কারে পুরস্কৃত করবে বলে ঘোষণা করেছিল শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র। আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিপুর ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। জানা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেক স্বাস্থ্যকর্মীদের ট্রফি দিয়ে পুরস্কারে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন বিডিও ,ওসি সহ বিভিন্ন প্রশাসনিক এবং স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ পদের অধিকারীরা। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডক্টর পূজা মৈত্র বেশ খানিকটা সময় স্বাস্থ্যকর্মীদের আরো বেশি করে মনোবল বাড়ানোর জন্য বক্তব্য রাখেন। যদিও ডক্টর পূজা মৈত্রর এই উদ্যোগে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা।
বিএমওএইচ ডক্টর মৈত্র আমাদের জানান, সমগ্র ব্লকের স্বাস্থ্যকর্মীরা একটি পরিবার, একজন সমস্যায় পড়লে অন্যজন তা পুনরুদ্ধার করতে সচেষ্ট হন, স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্যরা পর্যন্ত সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন অতিরিক্ত সময়ে পরিষেবা দেবার জন্য, এটা শুধুমাত্র শান্তিপুর ব্লকেই সম্ভব। ড্রাইভার ভাইয়েরা পর্যন্ত সর্বদা সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। আগামী দিনে নিজেদের এই পুরস্কারে অনুপ্রাণিত হবেন অনেকে, এখানে কেউই হারেননি, হয় জিতেছেন! নয় শিখেছেন।

