মলয় দে নদীয়া:- সূত্রাগড় কদবেলতলা স্বাধীন সংঘ ক্লাব এ বছরে 50 বছর পদার্পণ করলো। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তারা ডুমরে কালীমূর্তি পূজা করে থাকেন। প্রতি বছরে বস্ত্রদান এবং
চারদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পূজাকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করেন ওই এলাকার মানুষ। এবছর পুজো উদ্বোধন করতে আসেন শান্তিপুরের সদ্য নির্বাচিত বিধায়ক ব্রজো কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ সরকারি প্রশাসক শুভজিৎ দে এবং স্থানীয় প্রাক্তন কাউন্সিলর।

