মলয় দে নদীয়া:- বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্যের উন্নতি এবং স্তন্যদুগ্ধ পান করানোর জন্য উৎসাহ দিতে প্রতিবছর ১ থেকে ৭ অগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করা হয়ে থাকে মহা সমারোহে। আর এর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরকার বিভিন্ন হাসপাতাল রেলওয়ে স্টেশনে নির্মাণ করে থাকে মাতৃদুগ্ধ পান করানো কক্ষ। কিন্তু যাদের জন্য এই ব্যবস্থা তারা কি আদৌ জানেন?
আমরা খোঁজ নিতে বেরিয়েছিলাম শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, সেখানে অজ্ঞতার কারণে অধিকাংশ মায়েরাই, প্রকাশ্যে জনসমক্ষে শাড়ির আঁচলে ঢেকে সদ্যজাতদের বুকের দুধ খাইয়ে থাকেন। আজ তাদের জন্য এই বিশেষ প্রতিবেদন। আমরা কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা জানান বুধ এবং শুক্রবার সদ্যজাত ওদের টিকাকরণের জন্য মায়েদের ভিড় হয় তাই সেদিন ওই কক্ষটি খোলা থাকে, অন্যদিন অপ্রয়োজনে তালা বন্ধ থাকে তবে কেউ ব্যবহার করতে চাইলে তা খুলে দেওয়া হয়। শুধু শান্তিপুর হাসপাতাল নয়, বিভিন্ন সরকারি অফিসেও বর্তমানে এ ধরনের কক্ষ তৈরি করা হয়েছে, তবে তা যদি সঠিকভাবে ব্যবহার না হয়ে থাকে আগামীতে তা অপ্রয়োজন হয়ে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ঠিক সেই কারনেই তার উপযুক্ত ব্যবহার দরকার।

