শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিষক্রিয়ায় মৃত বোনকে নির্যাতন, এবং চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললেন দাদা

 

মলয় দে নদীয়া:- কয়েক বছর আগে নদীয়ার রানাঘাটের বাসিন্দা শংকর রায় পিতা অমল রায় একমাত্র বোন শিল্পার বিবাহ দিয়েছিলেন শান্তিপুরের শহরের 13 নম্বর ওয়ার্ডের 10 নম্বর সীতানাথ গোস্বামী লেনের বাসিন্দা দিব্যেন্দু ভট্টাচার্যে সাথে। তাদের দুটি সন্তানও আছে। দাদা শংকর রায় অভিযোগ করেন, এর আগেও বোনের প্রতি অত্যাচারের কথা শুনেছেন তিনি, বিগত 5 দিন আগে বিষক্রিয়ায় অসুস্থ হয় বোন শিল্পা। সেকথা শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাদের জানানো হয়নি, শুধু অসুস্থতার কথা জানানো হয়েছিলো। এমনকি চিকিৎসা ক্ষেত্রেও শ্বশুরবাড়ি ইচ্ছাকৃত গাফিলতি করেছেন বলেই তাঁর দাবি। অবশেষে গত কাল রাতে তার বোনের মৃত্যুর পর, কান্নায় ভেঙে পড়েন তিনি। আজ সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে এসে তিনি আমাদের জানান এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন। যদিও শিল্পা দেবীর শাশুড়ি কল্পনা ভট্টাচার্য জানান, তার বৌমার সাথে ছেলের কি নিয়ে অশান্তি তা তিনি জানেন না।