জলপাইগুড়ি সায়ন সেন :: শীতেও জল জমে বর্ষা।এই ছবি জলপাইগুড়ি পৌরসভার তিন ও দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়।বিশেষ করে সেন পাড়া ছেড়ে ভাটা খানা যেতেই রাস্তার হাল বেহাল অবস্থায় পরিণত হয়েছে।এছাড়াও সেন পাড়া এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে বিপদ সীমা তৈরি হয়েছে।বৃষ্টি না থাকলে ড্রেনের জল উপচেরাস্তায় উঠে পড়ে ।ফলে জল জমে থাকে কয়েক দিন ধরে।এলাকার বিভিন্ন জায়গা ঘুরলে খানাখন্দে ভর্তি রাস্তায় হাল দেখা মেলে।দুই এলাকার বাসিন্দা রা রাস্তার মেরামতি চান।বিষয়টি দেখার কথা জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসেন পাপিয়া পাল।

