শিল্প কর্মের মাঝেই ভোট প্রচার, শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর

শিল্প কর্মের মাঝেই ভোট প্রচার, শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর

মলয় দে নদীয়া:- শান্তিপুরের বিখ্যাত শিল্পী স্বর্গীয় কানাই দেউড়ি পরিবারের সন্তান প্রসেনজিৎ এবার শান্তিপুর পৌর নির্বাচনে 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। রাজনৈতিক পরিপক্কতা খুব বেশি না থাকলেও, প্রধানমন্ত্রী বিভিন্নমুখী পরিকল্পনা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই রাজনীতিতে আসা বলে জানান তিনি। মাটি ফাইবার এবং অন্যান্য উপাদানের বিভিন্ন রকম মূর্তি তৈরির কাজের ফাঁকে আরম্ভর জাঁকজমক বিহীন ভাবেই পৌঁছেছেন ওয়ার্ডে প্রত্যেকটি পরিবারের দুয়ারে। তার মতে স্টার প্রচারক, বা ফেস্টুন দেওয়াল লেখা ব্যানার দেখে ভোট হয় না। সাধারণ মানুষ বিগত পাঁচ বছরে অভিজ্ঞতার নিরিখে নির্ভরযোগ্য বিশ্বস্ত মানুষটিকে বেছে নেয়। তা কোন কিছুতেই প্রভাবিত হয়না। প্রধান প্রতিপক্ষ হিসেবে তিনি জানান সিপিআইএম এবং শাসকদলের প্রার্থী তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধুত্বের সম্পর্ক। তবে লড়াইটা রাজনৈতিক মতাদর্শে। সুচিন্তিত পূর্বপরিকল্পনা অনুযায়ী মানুষ তার পছন্দ বিচার করবেন, তাতে তিনি অনেকটাই এগিয়ে বলে বিশ্বাসী। তবে আশঙ্কা একটাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভোট দেওয়ার গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে তাহলে মানুষ যাকে নির্বাচন করবেন সেটাই সঠিক। ওয়ার্ডে বিজেপি কর্মীদের অনুরোধে তার ভোটে দাঁড়ানো। সাধারণ মানুষ যদি প্রকৃতই বিভিন্ন সরকারি প্রকল্প সাধারণ মানুষ বঞ্চিত থাকেন, সেখানে যদি স্বজনপোষণ দুর্নীতি হয়ে থাকে, রাস্তাঘাটের উন্নয়ন না হয়ে থাকে জঞ্জাল নিয়মিত সাফাই না হয়ে থাকলে নিশ্চয়ই বিকল্প হিসাবে আমাকে বেছে নেবে।