মলয় দে নদীয়া:- পথচলতি সাধারণ মানুষ হোক বা গৃহকর্মে ব্যস্ত গৃহকর্মী নদীয়া শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী কিশোর গোস্বামী প্রচারে দুয়ারে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রিত্ব হোক বা বিধায়ক সাংসদ দল পাশে থাকে বলে পরিচিতির ব্যপ্তি ঘটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে বিনয়ী হতে শিখেছি আমরা। আজ এই অকাল উপ নির্বাচনের জন্য দায়ী কে তা জানে শান্তিপুরের মানুষ, তাই বিগত দিনের থেকে এবার সুনিশ্চিত জয়লাভ।
শান্তিপুর হরিপুর মনসাতলা, বাবলা গোবিন্দপুর, বেলঘড়িয়া 1 নম্বর এবং দুই নম্বর অঞ্চলে সারাদিন ধরে প্রচার কার্য চালাবেন বলেই আজ তার শান্তিপুরে আগমন বলে জানালেন শান্তিপুরের তৃণমূল নেতৃত্ব। সাথে ছিলেন নদীয়া জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, শান্তিপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার, স্থানীয় প্রধান এবং উপপ্রধান গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ। রীতিমতন মানুষের কাছে হাতজোড় করে ভোট প্রার্থনা করতে দেখা গেলো প্রাক্তন মন্ত্রীকে।

