মলয় দে নদীয়া :- নেই কোনো জাঁকজমক আড়ম্বরতা, তবে থেমে নেই প্রচার। কখনো কর্মীদের সাইকেল মোটরসাইকেল চেপে কখনো বা পায়ে হেঁটেই লাল নিশান উড়িয়ে গ্রাম থেকে শহর ছুটে বেড়াচ্ছেন তিনি। আট থেকে আশি নাম জানেন সকলেই, দলের ওপর খুব বেশি আত্মবিশ্বাস না থাকলেও ব্যক্তি সৌমেন মাহাতো কে পছন্দ করেন অনেকেই। প্রচারের মাঝে কর্মীদের বাড়িতেই ঘরের ছেলে হিসেবে সেরে নিচ্ছেন দুপুরের মধ্যাহ্নভোজ। কিছুটা বাড়তি সময় মিলছে তাতে, গতকাল রাত দশটা পর্যন্ত রাস্তায় প্রচার করতে দেখা গিয়েছিলো তাকে, সকাল 7 টা বাজতেই আবারো পথ চলা, শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর প্রমোদনগর নিকুঞ্জ নগর পায়ে হেঁটেই এ বাড়ির উঠোন থেকে ও বাড়ির উঠোন এভাবেই নিঃশব্দে নিভৃতে এগিয়ে চলেছেন তিনি। অতীতে একসময় বামপন্থীদের শক্ত ঘাঁটি ছিল এই শান্তিপুর, তারপর থেকে কয়েক দশক ধরে কখনও কংগ্রেস কখনোবা তৃণমূল ক্ষমতায়, মাঝে একবার কংগ্রেসের প্রার্থী কে জয়লাভ করালেও, সে পরবর্তীতে চলে গিয়েছিল তৃণমূলে। তাই রাজা তৈরি করার প্রধান কারিগর সৌমেন মাহাতো এখন নিজে হাতে রাজা হতে পারেন কিনা সেটাই দেখার।

