রাজ্য সরকারের নির্দেশে চাকদহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রেশন ডিলারা পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছেন এবং তদারকি করছেন চাকদহ পৌর প্রশাসক

 

মলয় দে নদীয়াঃ- নদীয়া চাকদহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আজ থেকে পরীক্ষামুলকভাবে দুয়ারে রেশন দেওয়ার কাজ শুরু হয়েছে। ডিলারদের পাশাপাশি উপস্থিত রয়েছেন, চাকদহ পৌর প্রশাসক স্বপন গুপ্ত। এই রেশন পরিষেবা পেয়ে পৌর নাগরিকেরা খুবই খুশি। এমনই জানিয়েছেন এবং রাজ্য সরকারের ভূয়শী প্রশংসা করেছেন।