মঙ্গলবার সকালে হরিণঘাটার কাস্টডাঙ্গার একটি জলাশয় থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

 

মঙ্গলবার সকালে নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের কাস্টোডাঙ্গা অঞ্চলের রায়কাঁশ গ্রামের একটি জলাশয়ে এক বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে আনুমানিক ষাটোর্ধ্ব ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় গৃহবধূ আলো রানী সরকার জানান আজ সকালে ওই জলাশয়ের পাশে ছাগল বাঁধতে গিয়ে তার নাকে দূরগন্ধ ভেসে আসে, দেখতে পান জলাশয়ে কিছু একটা ভাসছে,তার উপর মাছি উড়ছে। এরপর স্থানীয় দের ডেকে তা দেখান তিনি। স্থানীয়রা একটি লাঠি দিয়ে তা ঢেলে দেখতেই বোঝাতে পারে সেটি কোনও বৃদ্ধার মৃতদেহ। খানিক সময়ের মধ্যে খবর ছড়াতেই এলাকাবাসীরা ভিড় জমায় ঘটনাস্থলে। খবর দেয় হরিণঘাটা থানা। হরিণঘাটা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বৃদ্ধা পাশের এলাকার বাসিন্দা। মৃত বৃদ্ধার পাঁচ মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। এক নাতনি তাঁর দেখভাল করতেন। খানিকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সম্ভবত বৃষ্টির মধ্যে জলাশয়ের ধার দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান ও জলে ডুবে মারা যান।।