বৃন্দাবন মাঠের পার্শ্ববর্তী মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত হতে চলেছে মালদা উৎসব

মালদা:-মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে শনিবার ও রবিবার বৃন্দাবন মাঠের পার্শ্ববর্তী মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত হতে চলেছে মালদা উৎসব।এই উৎসবে জেলার সাংস্কৃতিক জগতের শিল্পীদের সংবর্ধনা সহ বাউল গান, গম্ভীরা, রবীন্দ্র সংগীত সহ বিভিন্ন ধরনের মালদার শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মালদা জেলার সাংস্কৃতিক পরিচালন কমিটির জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সহ তার সহকর্মীরা