মলয় দে নদীয়া:- বুধবার সন্ধ্যা আটটা নাগাদ নদিয়ার কৃষ্ণনগরের 34 নম্বর জাতীয় সড়কে তারা মার মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পণ্য বোঝাই লরি বস্তিতে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ এক ব্যক্তি গাড়ির নিচে পিষ্ট হয় এবং এক শিশু মাটিচাপা পড়ে। অতিসত্বর শিশুটিকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়।তৎক্ষণাৎ খবর পেয়ে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ। তারপর পুলিশ ও স্থানীয় মানুষের তৎপরতায় পৃষ্ঠ ব্যক্তিকে উদ্ধার করা হয়। সূত্র অনুযায়ী জানা গেছে ওই ব্যক্তি নাম পরেশ হালদার।তিনি ঐ বস্তিতে তেল কেনার জন্য এসেছিলেন এবং দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয় বলে জানা যায়।

