জলপাইগুড়ি সায়ন সেন :: বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘাযতীন) এর ১৪২ তম জন্মজয়ন্তী পালন করা হল জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এলাকায় অবস্থিত বাঘাযতীন শিশুউদ্যানে রয়েছে মহান এই বিপ্লবীর মূর্তি। মঙ্গলবার তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। উপস্থিত ছিলেন পুরসভার বিভিন্ন আধিকারিক ও শহরের বিশিষ্টজনেরা। তাঁরা সকলেই পুষ্পার্ঘ্য অর্পন করে বাঘাযতীনের প্রতি শ্রদ্ধা জানান। মহান এই বিপ্লবীর জীবন নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিত্বরা।

