বর্ষা শুরু থেকে এখনো পর্যন্ত তিন মাস ধরে জলবন্দি শান্তিপুর শহরের বেশ কয়েকটি পরিবার

 

মলয় দে নদীয়া:- শান্তিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকা যেমন কলাবাগান পাড়া, লেবুতলা পাড়া বৃষ্টির জলে জলমগ্ন বেশকিছু বাড়ি।
এলাকাবাসীর অভিযোগ টানা তিন মাস ধরে ওই এলাকায় জলমগ্ন লোকাল প্রাক্তন কাউন্সিলর সোমা গাঙ্গুলীর স্বামী সুকান্ত গঙ্গুলি কে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেননি ! বেশকিছু পরিবার এই মুহূর্তে ঘরছাড়া এলাকার আশেপাশে কিছু বাড়িতে ঘর ভাড়া করে আছে বয়স্ক এবং শিশুরা ঘরে খাটের উপর থেকে নামতে দেওয়া হয় না সাপ এবং জলজ অন্যান্য পোকামাকড়ের কারণে। একভাবে আবদ্ধ পচা জল পেরিয়ে যাতায়াত করার ফলে নানান রকম চর্ম রোগের সূত্রপাত হয়েছে ইদানিং । গোটা বিষয়ে আমরা ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর এর সঙ্গে যোগাযোগ করেছিলাম টেলিফোনের মাধ্যমে তারপর কমিশনারেরর সঙ্গে দেখা হয়নি, শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসকের কাছে এ বিষয়ে জানতে গেলে তিনি জানান ওই এলাকায় একটি পাকা ড্রেন বরাদ্দ হয়ে আছে তারই কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে ওই এলাকার জল যন্ত্রণা দীর্ঘ 50 বছর ধরেই এলাকার মানুষ ভোগ করছেন।
প্রাক্তন কাউন্সিলর সুকান্ত গাঙ্গুলী জানান ওই এলাকাটির চারিপাশ উঁচু হওয়ার কারণে জল জমে, এর আগেও জল বের করার জন্য সচেষ্ট হলেও সহযোগিতা পাওয়া যায়নি, ওই এলাকায় বসবাসকারী দুই একজনের কাছ থেকে। কারোর বাড়ির উপর দিয়ে ড্রেন কেটে জল বের করার অনুমতি মিলছে না। তবে পৌর প্রশাসক কে বিষয়টি অবহিত করেছি, অবিলম্বে তিনি এসে ব্যবস্থা করবেন বলেই জানিয়েছেন।