মলয় দে নদীয়া:- সকল রাজনৈতিক দলের প্রচার কর্মকাণ্ড শেষ হলেও নেচে-গেয়ে চলছে প্রচার! নির্বাচন বিধি ভঙ্গের বেনিয়মের অভিযোগ তুলছে না কেউ। আসলে তারা শিল্পী, পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে শান্তিপুর বিধানসভায় এসেছেন ভোট প্রচারে নয়! কোভিদ এর থেকেও ভয়ঙ্কর টিবি রোগের সচেতনতায়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তারা বিভিন্ন জেলায় অভিনয় এবং গানের মাধ্যমে জনসাধারণকে সচেতন করেন। তাদের কথা অনুযায়ী দেওয়ালে বড় পোস্টার হোডিং থাকলেও অনেক সময় উপেক্ষিত হয় তা, কিন্তু মনোরঞ্জনের সাথে সতর্কতাঃ প্রচার করলে তা কার্যকারী হয় অনেকটা।
সাত জনের দলের মধ্যে রাধা কৃষ্ণ সখি সখা খোল ঢোল বাজনদার সাউন্ড সিস্টেম অপারেটর এবং ড্রাইভার সকলেই ভ্রাম্যমান। শিল্পী হিসেবে মিলেছে প্রত্যেকের সরকারি ভাতা, এ ধরনের কাজের জন্য আলাদা পারিশ্রমিক। শান্তিপুরের জোড়াকালি বটতলা, সাহাপাড়া হরিজন পট্টি, নতুনহাট বাজার, কলোনির মাঠ মাতাল গড় ষড়ভুজ বাজার মোড় এভাবেই আজ সচেতনতা প্রচার শুরু হয়েছে তাদের।
গানে অভিনয়ে শোনা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে 50 হাজারেরও বেশি মানুষ মারা যান টিবি রোগে। জেলা হাসপাতাল এবং ব্লকে টিকা ঔষধ চিকিৎসাব্যবস্থা সত্ত্বেও এখনো প্রতি মিনিটে একজন ভারতীয় মারা যান। করনা থেকে কোনো অংশে কম নয় এই রোগ তাই সঠিক সময়ে সরকারি চিকিৎসা কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং পথ্য কেনার জন্য অর্থ মেলে সরকারি তহবিল থেকে আর তা কিভাবে পাওয়া যায় তারই সবিস্তারে বিবরণ সহ লিফলেট দেওয়া হচ্ছে সকলের হাতে।

