পূর্ব বর্ধমান জামালপুর ব্লক, শীতের সকালে নতুন আলুর তরকারি আর লুচি খাবেন ভেবেছিলেন? ভুলে যান। নিম্নচাপের বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে, জামালপুরে, শিয়ালী ,মাঠ শিয়ালী ,কোরা ,উজিদপুর, মুইদিপুরের,আলু চাষ। চাষের জমি পুরোটাই জলের তলায়, জমিতে বসানো আলু পচে যাচ্ছে। ব্যাপকভাবে ক্ষতি হয়েছে কাঁচা আনাজে। মহাজনের ঋণ শোধ করবেন কীভাবে, চিন্তায় এলাকার আলু চাষিরা। পূর্ব বর্ধমান জামালপুর থেকে ( সিদ্ধার্থ পাকিড়া ) রিপোর্ট

