মালদা : নিজের উদ্যোগে মালদা শহরের প্রতিষ্ঠিত বার্লো গার্লস হাইস্কুলে সাফাই অভিযান চালানোর উদ্যোগ নিল ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী । ওই স্কুলের ১৫০ তম বর্ষ উপলক্ষেই মূলত এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন বিধায়ক। শনিবার মালদার নারায়ণপুর এলাকার ৪৪ নম্বর এবং ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের মোট ৮৪ বিএসএফ কর্মীরা বার্লো গার্লস হাইস্কুলে সাফাই অভিযানে হাত বাড়ায়।ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানিয়েছেন, মালদার বহু পুরনো এই গার্লস হাইস্কুলটি । দীর্ঘদিন ধরেই পরিকাঠামোগত সমস্যার কারণে নোংরা , আবর্জনা জমেছিল। সে দিকে লক্ষ্য রেখেই এদিন ব্যক্তিগত উদ্যোগে ওই গার্লস হাইস্কুলে সাফাই অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের এই সাফাই অভিযানে সহযোগিতা করেছে মালদা বিএসএফ কর্মীরা। তাদেরকে অশেষ ধন্যবাদ জানানো হয়েছে।

