মালদা:নর্থ বেঙ্গল পেট্রল ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার রাতে ইংরেজবাজার শহরের অনুষ্ঠিত হলো জোনাল মিট। শুক্রবার রাতে মালদা শহরের একটি বেসরকারি লজের কনফারেন্স রুমে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন সদস্যদের উপস্থিতিতে নানান ধরনের সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয় । এদিন জেলার প্রায় ৩০ জন পেট্রোল পাম্পের মালিকেরা অংশগ্রহণ করেছিলেন।
নর্থ বেঙ্গল পেট্রল ডিলার অ্যাসোসিয়েশনের মালদা জোনের সভাপতি উজ্জল সাহা বলেন, করোনা সংক্রমনের পর থেকেই পেট্রোল পাম্প মালিকদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। লকডাউন পরিস্থিতির মধ্যেও নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যদের কমিশন কমছে। কিন্তু কাজের চাপ বাড়ছে। বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পেট্রোল ডিলার সংগঠনের সদস্যদের। এব্যাপারে কেন্দ্রীয় পেট্রোল মন্ত্রকের কাছে বিভিন্ন সমস্যার বিষয়গুলি তুলে ধরে লিখিত চিঠি পাঠানো হয়েছে। এদিন সেইসব বিষয় নিয়েই সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা একটি আলোচনা সভা করে।

