মলয় দে নদীয়া:- বিপর্যস্ত যানচলাচল নদিয়ার নবদ্বীপ ভাগীরথী নদীর উপর অবস্থিত গৌরাঙ্গ সেতু। সেতুর স্প্রিং প্রায় ১ ইঞ্চি উঠে গিয়েছে। আর যার কারণেই গতকাল থেকেই বন্ধ ভারী যানবাহন চলাচল। এদিন পূর্ত দপ্তরের আধিকারিক সহ ইঞ্জিনিয়াররা নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর বেহাল অবস্থা দেখতে ছুটে আসেন। বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষার পর ব্রীজের অর্ধেক রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং বাকি অর্ধেক রাস্তা দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল। আগামীকাল থেকেই সেতু সংস্কারের কাজে কর্মীরা যোগ দেবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার

