নদীয়া রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কল্যাণী সিভিক ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির সূচনা করলেন পশ্চিমবঙ্গের এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি অজয় কুমার (আইপিএস)

নদীয়া রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কল্যাণী সিভিক ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির সূচনা করলেন পশ্চিমবঙ্গের এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি অজয় কুমার (আইপিএস)

 

মলয় দে নদীয়াঃ- নদীয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কল্যাণী সিভিক ময়দানে “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির সূচনা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সেভ ড্রাইভ সেভ লাইফ ” কর্মসূচির সূচনা করলেন, পশ্চিমবঙ্গের এ.ডি.জি. ট্রাফিক অ্যান্ড রোড সেফটি, আই.পি.এস. অজয় কুমার। সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায় ছাড়াও কল্যাণী মহাকুমার শাসক এবং কল্যাণী পৌর প্রশাসক ছাড়াও বহু বিশিষ্টরা। আজ থেকে লাগাতার দুই মাস ধরে এই কর্মসূচি চলবে এই জেলায়। রানাঘাট পুলিশ জেলার মোট দশটি থানা কে নিয়ে আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে মানুষকে সচেতন করবার বিশেষ প্রচার। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং ট্যাবলোর সূচনা করলেন, পশ্চিমবঙ্গের এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি অজয় কুমার আইপিএস এবং রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার। সবুজ পতাকা নেড়ে এই কর্মসূচির শুভ সুচনা করলেন। পাশাপাশি রানাঘাট পুলিশ জেলায় দুর্গাপূজোতে যে কমিটি গুলো সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপরে মানুষকে সচেতন করেছে এবং নিয়ম-শৃঙ্খলা মেনে পুজা করেছে তাদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কৃত করা হলো এই মঞ্চে থেকে।