নদীয়ার হবিবপুরের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বিলম্ব! রাস্তার পাশে বড় বড় গর্তে জল জমে থাকায় দুশ্চিন্তায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ, রাস্তায় রোপন করলো ধান গাছের চারা

মলয় দে নদীয়া :- নদীয়ার রানাঘাট থানার হবিবপুর পঞ্চায়েতের জমিদার কলোনি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের রাস্তার একাংশ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ প্রায় ৬ মাস ধরে তারা যোগাযোগ এর সমস্যায় ভুগছে,সাধারণ মানুষের চলাচলের অন্য কোনো রাস্তা নেই।সরকারি রাস্তার যে কাজ হচ্ছে, আর সেই কাজের জন্য কর্তৃপক্ষ এর কাজের ঢিলেমির কারনে এলাকার মানুষের এরকম ভোগান্তি! তারা বলেন অন্য সময় যেমন তেমন, ক্রমাগত বৃষ্টিপাতের ফলে বড় বড় গর্ত গুলো ভরাট হয়ে গেছে, যে কোন মুহূর্তে ঘটতে পারে বিপদ। সাধারণ মানুষ অভিযোগ এর তির ছুড়ে দিচ্ছে, তাদের গাফিলতির দিকে।অপরদিকে কর্তৃপক্ষ এর দাবি বর্ষার কারণেই তাদের কাজে দেরি হচ্ছে,বলে দাবি করলেন কর্তৃপক্ষ।
আজ বেলা দুটো নাগাদ, বৃষ্টির মধ্যেই এলাকার শতাধিক অধিবাসী মাথায় ছাতা নিয়ে, রাস্তার কাজের ব্যবহৃত ছোটখাটো গাড়ি মূল পথের উপর রেখে বিক্ষোভ করতে থাকে। অন্যদিকে, অসমাপ্ত নতুন রাস্তায় ধান গাছের চারা লাগানো হয় প্রতিবাদের স্বরূপ হিসাবে। অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় কুড়ি মিনিট বাদে উঠে যায় বিক্ষোভ! তবে এলাকাবাসী সাফ কথা, রাস্তা নির্মাণে গাফিলতি দেখলেই আবারো বড়োসড়ো আন্দোলনে নামবেন তারা।