নদীয়ার শান্তিপুর শহরের রামনগর মাঠে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নজরদারির মধ্যে ঘিরে ফেলা হয়েছে গোটা মাঠ, ছটি প্রবেশদ্বারের মধ্যে চারটিতে সর্বসাধারণের জন্য। বাকি দুটি মিডিয়া এবং প্রশাসনিক কর্মকর্তাদের যাতায়াতের জন্য। অ্যাম্বুলেন্স, পানীয় জল, সিসি ক্যামেরা অপারেটর রুম সবকিছুতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রসঙ্গত এই মাঠেই হেলিপ্যাড ব্যবস্থা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবতরণের জন্য। কোভিদ পরিস্থিতির জন্য চারিপাশ খোলা রাখার ব্যবস্থা লক্ষ্য করা গেলো। এবং আসন সংখ্যা 1000 করা হয়েছে বলেই জানা গেছে ।সমগ্র নদীয়া জেলা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত সকাল থেকেই।

