মলয় দে নদীয়া:- আসন্ন উপনির্বাচনী প্রচার শুরু করতে নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর বাগআঁচড়া গয়েশপুর এই তিনটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে এক কর্মী বৈঠক আয়োজিত হলো, হরিপুর মনসাতলা সত্যনারায়ন লজে। সকাল দশটা থেকে আয়োজিত বৈঠকে প্রথম ধাপে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হলেও দ্বিতীয় ধাপে দুপুর একটার পর থেকে শুরু হয় দলীয় বিভিন্ন শাখা এবং ঘন সংগঠনের নেতৃত্বদের নিয়ে। সাংবাদিক বর্জিত এই মিটিংয়ে, সভাশেষে কর্মীরা জানান নানান ত্রুটি-বিচ্যুতি অসঙ্গতি আলোচিত হলো নেতৃত্বর সামনে। অন্যদিকে নেতৃত্বরা জানান, প্রার্থীকে হবে সেটা বড় বিষয় নয়!, প্রতিটা কেন্দ্রেই মুখ্যমন্ত্রী প্রার্থী এটা মেনে, সকল অভিমান ভুলে সমস্ত কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের দুটি মিটিংয়েই বহু পুরাতন কর্মীরাও দলকে জেতানোর অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, নদিয়া দক্ষিণ সাংগঠনিক সভাপতি রত্না ঘোষ কর, দলীয় চেয়ারম্যান প্রমথ মজুমদার, মেন্টর বাণী কুমার রায়, শান্তিপুর ব্লক,এ তৃণমূল সভাপতি নিমাই বিশ্বাস, সহ প্রধান উপপ্রধান, বিভিন্ন জনপ্রতিনিধি এবং গণসংগঠন নেতৃত্ব। তবে অতীতে কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং পরপর পাঁচবারের বিধায়ক থাকা সত্বেও বিগত 10 বছরের পরপর দুটি বিধানসভায় পরাজিত হয় তৃণমূল, তবে মাটি কামড়ে পড়ে থাকে জমি পুনরুদ্ধারে সফল হবে বলে আশাবাদী জেলা নেতৃত্ব।

