নদীয়ার কৃষ্ণনগর মহকুমা শাসকের সই নকল করার অপরাধে ধৃত এক ব্যক্তি

মলয় দে নদীয়া:- কৃষ্ণনগর মহকুমা শাসকের সই জাল করে এক ব্যক্তি বর্তমানে শ্রীঘরে। ঘটনাটি ঘটে তেহটটো কোর্টের সামনে থেকে এফিডেভিড
সংক্রান্ত একটি কাগজ গতকাল কৃষ্ণনগর এসডিও অফিসে জমা দিতে আসেন বার্নিয়ার বাসিন্দা আকিবুল রহমান। ওই কাগজে কৃষ্ণনগর মহুকুমার একটি সই সন্দেহজনক হওয়ার কারণে তাকে গ্রেফতার করে। যদিও তিনি বলেন তেহটটো কোর্টের এক কর্মচারী নাহিদুল মন্ডল শুধু তার কাছে নয় 300 টাকার বিনিময়ে ওই এলাকার অনেকের এবিডেবিড সার্টিফিকেট করিয়ে দেন। তিনি ফেঁসে গেছেন ঠিকই তবে তদন্ত করলে উঠে আসবে মূল দোষী ওই কোর্টের কর্মচারী। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে‌। তবে এফিডেভিড বাদে আরো অন্য কোথাও এ ধরনের সই করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।