নদীয়ার কৃষ্ণগঞ্জে দুপুরবেলা গৃহস্থের বাড়িতে লাগল আগুন!

 

মলয় দে নদীয়া:- কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা বৃত্তিপাড়া ভর দুপুরবেলা গৃহস্থের বাড়িতে লাগল আগুন !বাড়ির গৃহকর্ত্রী জ্যোৎস্না চৌধুরী বয়স ষাট ।তিনি তখন রান্নার কাজ সেরে বাড়ির ছাদ থেকে নেমে এসে নিচের কাজ করছিলেন, সেই মুহূর্তে দেখেন দাউ দাউ করে আগুন ধরেছে তার ঘরে ।সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় তাঁর বিছানাপত্র দামি আসবাবপত্র এবং কাগজপত্র ।ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা, তারা এসে আগুন নেভায় দুটো মোটর চালিয়ে ।সেই সময় বাড়িতে কোনো পুরুষছিল না ।বাড়ির ছাদে টিনের ঘর সেখানে রান্নাঘর এবং জ্যোৎস্নাদেবীর থাকার ঘর সেখানেই ধরেছিল আগুন।বাড়ির ছেলে সুব্রত চৌধুরী জানান রান্না করার সময় কাঠে জ্বালানিতে রান্না করছিলেন মা ,পাশেই ছিল গ্যাস। সেই গ্যাস থেকেই এই বিপত্তি। অল্পের জন্য বেঁচে গেছে অনেক কিছুর পাশাপাশি বহু বাড়ি আগুন ধরার সম্ভাবনা ছিলো। ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।