নদিয়ায় আজ ফের পথ দুর্ঘটনা। এবার হরিণঘাটা থানা এলাকার বিরহীর কাছে। বিরহীর হাটে গরু বিক্রি করে ফেরার পথে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, এদের কলকাতায় রেফার করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে তা বিরহীর হাটে বিক্রি করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।। এবার হরিণঘাটা থানা এলাকার বিরহীর কাছে। বিরহীর হাটে গরু বিক্রি করে ফেরার পথে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, এদের কলকাতায় রেফার করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে তা বিরহীর হাটে বিক্রি করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

