ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ফের আক্রান্ত গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানান ধরনের প্রশ্ন?

 

ত্রিপুরার একটি নিউজ চ্যানেল এবং পত্রিকার সাংবাদিক মান্নান হক রাতে খবর সেরে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতকারীদের হাতে গুরুতর ভাবে আহত সাংবাদিক মান্নান হক্। দুস্কৃতিকারীরা সাংবাদিক মান্নান হককে বাইক থেকে নামিয়ে ব্যাপকভাবে মারধর শুরু করে।এতে সাংবাদিক মান্নান হোক দুষ্কৃতিকারীদের দ্বারা গুরুতরভাবে আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাকে সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সাংবাদিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ত্রিপুরার রাজধানী আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে আহত সাংবাদিক মান্নান হকের আগরতলা জিপিতে হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গোটা সাংবাদিক মহল।

ত্রিপুরাতে সাংবাদিকের নিরাপত্তা প্রশ্নের মুখে গিয়ে দাঁড়িয়েছে? কয়েকদিন আগে আগরতলায় বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে আগরতলা পূর্ব থানার ভেতরে ঢুকে কলকাতার এক সাংবাদিককে দুস্কৃতিকারীরা পুলিশের সামনে গুরুতরভাবে মেরে আহত করে। ত্রিপুরা পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।ভিও।