গোবর থেকে প্রদীপ

জলপাইগুড়ি সায়ন সেন :: গোবর থেকে প্রদীপ। শুনতে অবাক লাগলেও বাস্তব।
গোবর মেখে রোদে শুকিয়ে তার ওপর রঙ করে প্রদীপ বানিয়ে যাতে বিশেষ চাহিদা র মানুষেরা স্বনির্ভর হতে পারে সেই উদ্যোগ নিল এবার
স্বপ্নতোরণ।
আজ জলপাইগুড়ির ভাটা খানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে
বিশেষ চাহিদা সম্পন্ন ৫ জনের হাতে ৫ টি মেশিন তুলে দেওয়া হয়।
প্রতিটি মেশিনের আনুমানিক বাজার মূল্য ৪০০০ টাকা বলে জানা গিয়েছে। সামনেই আলোর পার্বন।
তাই সময় বুঝে বিক্রি বাড়াবার লক্ষে ও চাহিদা অনুযায়ী এই দিয়া বানিয়ে স্বাবলম্বী করতে সহায়তা করতেই এই উদ্যোগ বলে স্বপন তোরন জানিয়েছে।